সেমি অটো রাইস মিল ভাড়ার চুক্তিনামা

১ম পক্ষ (মিলের মালিক) : 
মোছঃ ছাবিনা ইয়াসমিন
স্বামী-মৃত মোহাম্মদ আলী
গ্রাম-তেলিগ্রাম, ডাকঘর-তেলিগ্রাম 
উপজেলা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
জন্ম তারিখ-
জাতীয় পরিচিতি নং-

২য় পক্ষ (ভাড়াটিয়া) :
মোঃ নাছির উদ্দিন ফকির
পিতা-মোঃ মান্নান ফকির
মাতা-মোছাঃ নূরজাহান
গ্রাম-তেলিগ্রাম, ডাকঘর-তেলিগ্রাম
উপজেলা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
জন্ম তারিখ-
জাতীয় পরিচিতি নং-

পরম করুনাময় আল্লাহর নাম স্মরণ পূর্বক সেমি অটো রাইস মিল ভাড়াটিয়া চুক্তিনামা লিখা আরম্ভ করছি যে, ১ম পক্ষের স্বত্ব দখলীয় ও মালিকানায় প্রতিষ্ঠিত ফুলবাড়িয়া উপজেলাধীন ৪নং বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম (বাপ্পা) গ্রামে লক্ষিপুর-তেলিগ্রাম রোডের উত্তর পার্শ্বে ১টি রাইস মিল যাহার নাম “আল হেরা রাইস মিল” বিদ্যমান আছে। উক্ত রাইস মিলে ১টি খ্রীফেইজ বৈদ্যুতিক মিটার, ৩০ হর্স পাওয়ার মটর, ধানের হলার, হাফ বিল্ডিং ঘর, ধানের খলা, চুলা এবং প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও টুলস বিদ্যমান আছে। উক্ত রাইস মিল অগ্রীম ভাড়া সহ ভাড়া দিতে চাইলে ২য় পক্ষ যথাযথ ভাড়া প্রদান করিতে ইচ্ছুক হইলে উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে নিম্নলিখিত শর্ত স্বাপেক্ষে যাবতীয় শর্ত মেনে নিয়ে অত্র চুক্তিপত্র সুস্থ শরীরে ও স্বজ্ঞানে নিম্নলিখিত হাজিরান মজলিশে স্বাক্ষীগণের সম্মুখে পক্ষগণ নিজ নিজ নাম স্বাক্ষরক্রমে অত্র চুক্তিপত্রে আবদ্ধ হইলেন ।

শর্তাবলী
০১। ভাড়াকৃত সেমি অটো রাইস মিলটির মেয়াদ ০১/১/২০২০ইং তারিখ হইতে লাগায়ত ৩১/১২/২০২২ইং তারিখ পর্যন্ত ০৩ (তিন) বৎসর নির্ধারণ করা হইল। তবে, মেয়াদান্তে উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে পুনঃ চুক্তিবদ্ধ হতে পারবেন ।

০২। সেমি অটো রাইস মিলটির বাৎসরিক ভাড়া ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নির্ধারণ করা হইল। বৎসরের প্রথমে ২য় পক্ষ ১ম পক্ষকে প্রতি বৎসরের ভাড়ার টাকা নগদ এককালীন বুঝাইয়া দিবেন । ডিসেম্বর মাস ভাড়া আদায়ের মাস নির্ধারণ করা হইল।

০৩। ২য় পক্ষ সেমি অটো রাইস মিলটির দখল বা কোন অংশের দখল হস্তান্তর বা অন্য কাহারও নিকট সাবলেট করতে পারবেন না।

০৪। ২য় পক্ষ উক্ত রাইসমিলের মিটার, মটর, হলার, ঘর, খলা, চুলা এবং প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও টুলস নষ্ট বা ক্ষতিগ্রস্থ হয়ে গেলে নিজ খরচে মেরামত করিয়া নিবেন এবং অত্র রাইসমিলের দখল ছাড়িয়া দেওয়ার সময় সকল কিছু মেরামত করিয়া দিবেন। ১ম পক্ষের অনুমতি ব্যতিরেকে ২য় পক্ষ সেমি অটো রাইস মিলটির কোন পরিবর্তন বা সংস্কার করিতে পারবেন না।



০৫। ২য় পক্ষ বেআইনী / ক্ষতিকর কোন ব্যবসা করিতে পারিবেন না। করলে ২য় পক্ষই দায়ী থাকবেন। এ ধরণের ঘটনা ঘটলে ১ম পক্ষ ২য় পক্ষকে যে কোন সময়ে উচ্ছেদ করতে পারিবেন।

০৬। ২য় পক্ষ সেমি অটো রাইস মিলটি কোন কারণে ছেড়ে দিতে চাইলে কমপক্ষে ০৩ (তিন) মাস পূর্বে ১ম পক্ষকে লিখিতভাবে অবহিত করবেন। ১ম পক্ষের নিজস্ব প্রয়োজনে কমপক্ষে ০৩(তিন) মাসের লিখিত নোটিশের মাধ্যমে ১ম পক্ষ ২য় পক্ষকে উচ্ছেদ করিতে পারিবেন।

০৭। সেমি অটো রাইস মিলটির বিদ্যুৎ বিল, ব্যবসায়িক করাদি ২য় পক্ষ নিয়মিত পরিশোধ করিবেন। সরকারী রাজস্বাদি ১ম পক্ষ যথারীতি পরিশোধ করিবেন।

০৮। ১ম পক্ষ তাহার নিজস্ব ব্যয়ে ১টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার স্থাপন করেছেন। উক্ত ট্রান্সফর্মার হতে অত্র সেমি অটো রাইস মিলটি চলে। কোন কারনে ট্রান্সফর্মার মেরামত করার প্রয়োজন হলে ১ম পক্ষ ও ২য় পক্ষ উভয়ে উক্ত কাজটি যত তাড়াতাড়ি সম্ভব করাইয়া নিবেন এবং ২য় পক্ষ অংশীদার হিসাবে খরচ বহন করিবেন।

০৯। অত্র সেমি অটো রাইস মিলটির ১ম বৎসরের ভাড়া বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র ১ম পক্ষ ২য় পক্ষের নিকট হইতে নগদ এককালীন বুঝিয়া পাইয়া ১ম পক্ষ ২য় পক্ষকে অত্র রাইসমিলটি ২য় পক্ষের বরাবরে দখল বুঝাইয়া দিলেন।

১০। যে কোন সময় ১ম পক্ষের মনোনীত ব্যক্তি ২য় পক্ষের গৃহিত সেমি অটো রাইস মিলটি সমূহ যথাযথভাবে পরিদর্শন করতে পারবে। এতে ২য় পক্ষ কোন প্রকার বাধা-বিপত্তির সৃষ্টি করতে পারবেন না, করলে অগ্রাহ্য হবে।

১১। ২য় পক্ষ অত্র চুক্তনামার শর্ত/ শর্তাবলী লঙ্ঘন করলে ১ম পক্ষ ২য় পক্ষকে উচ্ছেদ করতে পারবেন। এতে ২য় পক্ষ কোন ওজর বা আপত্তি করতে পারবেন না, করলে আইনতঃ অগ্রাহ্য হবে।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিস্কে ও সুস্থ্য শরীরে থাকিয়া অন্যের বিনা প্ররোচনায় সরল মনে থাকিয়া আমরা ১ম ও ২য় পক্ষ অত্র অটো রাইস মিল ভাড়া চুক্তিনামা লিখাইয়া ও মর্ম অবগত হইয়া নিম্ন স্বাক্ষীগনের সম্মুখে স্ব স্ব স্বাক্ষর প্রদান করিলাম।

সম্পাদনের তারিখ :

স্বাক্ষীগণের স্বাক্ষর

১ম পক্ষের স্বাক্ষর





২য় পক্ষের স্বাক্ষর


এখানে বাংলা লেখাগুলোর মধ্যে কোন ভুল থাকলে সেটা শুধু সংশোধন করে সম্পূর্ণ লেখা আবার লিখে দিন। আর কোথায় কোথায় ভুল ঠিক করছেন সেটাও বলে দিবেন লাইন বাই লাইন